বাংলাদেশের আলোকচিত্রী কমিউনিটি বাঙালি প্রধান। আলোকচিত্র সাংবাদিকতায় আদিবাসীদের উপস্থিতি হাতে গোনা। পার্বত্য চট্টগ্রাম এবং সমতলের আদিবাসীরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় এই পেশায় এখনও যুক্তহতে পারেনি।
এই বাস্তবতাকে বদলানোর তাগিদ থেকে বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট ২০২৩ থেকে আদিবাসীদের জন্য একটি মেন্টরশীপ গ্র্যান্ট প্রবর্তন করেছে। এই গ্র্যান্টের জন্য বাংলাদেশের সমতল বা পাহাড়ের যে কোনো আদিবাসী তরুণ/তরুণী আলোকচিত্রী আবেদন করতে পারবেন।
গ্র্যান্ট বিজয়ী আলোকচিত্রী আর্থিক সহায়তা, বছরব্যাপী মেন্টরশিপ এবং আসন্ন বাংলাদেশ প্রেস ফটো ২০২৭ প্রদর্শনীতে নিজের কাজ উপস্থাপনের সুযোগ পাবেন।
আগ্রহী আলোকচিত্রীদেরকে তাদের পোর্টফোলিও বা বাছাইকৃত ছবি সিভিসহ আগামী ২২ জুলাই ২০২৬ এর মধ্যে bppc@drik.net ইমেইলে পাঠাতে অনুরোধ করা হল।